
অনলাইন ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট ও বগলা কুঁড়ার এলাকাবাসী আজ দুপুরে তিস্তা নদীর পাড়ে মানববন্ধন করেন। শেষ কয়েক দিনের তিস্তা নদীর পানি ওঠানামার ফলে তীব্র ভাঙন দেখা দিয়েছে।মানববন্ধনে শতাধিক নারী, পুরুষ, তরুণ ও তরুণী অংশগ্রহণ করেন। বগলা কুঁড়ার স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, “আমার বাড়ি এই তিস্তা নদী ছয়বার ভাঙছে। আমাদের জমিজমা নদীতে চলে গেছে। এখন মানুষের জমিতে বাড়ি করেছি। নদীর ভাঙন বন্ধ করলে ছেলে-মেয়ে নিয়ে শান্তিতে বসবাস করতে পারব।”আনেক স্থানীয়রা, যেমন ছকিনা বেগম, সরকারের প্রতি আহবান জানান নদী রক্ষা করতে জিওব্যাগ ফেলে নদী বাঁধার জন্য, যাতে তারা খাদ্য ও জীবিকা নির্বাহ করতে পারেন।এ বছর ভাঙনে শতাধিক ঘরবাড়ি, ফসলের জমি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন কবলিত স্থানের পাশে থাকা পানি উন্নয়ন বোর্ডের সারি সারি বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে না।মানববন্ধনে উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সোবহান ব্যাপারী পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, “যেখানে বাজেট আছে সেখানে কাজ চলছে। নতুন ভাঙন কবলিত এলাকায় কাজ বাজেট সাপেক্ষে বাস্তবায়ন করা




















এই post বিষয়ে আলোচনা করুন