
অনলাইন ডেস্ক:
‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে বিজিবি সদর দপ্তর, পিলখানায় ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পিলখানাস্থ শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য উল্লেখ করে মহাপরিচালক বলেন, “আমরা ঐতিহ্যগতভাবে মাছে ভাতে বাঙালি। দেশের আমিষের চাহিদার ৬০ শতাংশই আসে মাছ থেকে। মাছের আমিষ অন্য যেকোনো প্রাণীজ আমিষের তুলনায় অধিক পুষ্টিগুণসমৃদ্ধ এবং স্বাস্থ্যসম্মত।”তিনি আরও জানান, মাছ চাষ কেবল আমিষের ঘাটতি পূরণের মাধ্যম নয়, এটি আয়বর্ধক এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। বিজিবি মহাপরিচালক সকল প্রতিষ্ঠানের পুকুর-জলাশয় সংস্কার করে সেখানে মাছ চাষের আহ্বান জানান। পাশাপাশি, দেশের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে বিজিবি সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখারও আহবান জানান।মহাপরিচালক সমাপনীতে বলেন, “আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ ঐতিহ্যকে ধরে রাখতে দেশি মাছ চাষ করে আমিষের ঘাটতি পূরণ করতে হবে। মেধাসম্পন্ন ও জাতিনির্ভর বাংলাদেশ গড়তে মৎস্য সপ্তাহ-২০২৫ সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে।”




















এই post বিষয়ে আলোচনা করুন