
অনলাইন ডেস্ক:
পটুয়াখালী বাস টার্মিনালে যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘব ও খানাখন্দ, ভাঙ্গা রাস্তা মেরামতের দাবীতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি)।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় পটুয়াখালী বাস টার্মিনাল এলাকায় মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন এবিপার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, এবিপার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন এবং সহকারী সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান।বক্তারা বলেন, পটুয়াখালী বাস টার্মিনাল ও তৎসংলগ্ন বরিশাল–কুয়াকাটা মহাসড়কটি খানাখন্দের কারণে বাস ও পরিবহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী সাধারণের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে।জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, এক সপ্তাহের মধ্যে রাস্তা মেরামতের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ না নিলে বাস মালিক, শ্রমিক ও সাধারণ জনগণকে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।মানববন্ধনে অন্য কর্মকর্তারা ও স্থানীয় বিএনপি ও এবিপার্টি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।




















এই post বিষয়ে আলোচনা করুন