
অনলাইন ডেস্ক:
অষ্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ২৮ পিস ইয়াবাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের কাদিরপুর নোয়াগাঁও গ্রামের শিবলী মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। আব্দুল্লাহপুর পুলিশ ক্যাম্পের এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে বাড়ির মালিক শিবলী মিয়া পালিয়ে যান।গ্রেফতারকৃতরা হলেন—জাকির হোসেন (৪০), মোবারক (৪০), আবদুল মতিন (৬৩), আবিদ মিয়া (৪৬), রাজিব মিয়া (৪৩) ও জামাল মিয়া (৪৮)।এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়।অষ্টগ্রাম থানার ওসি মোঃ রুহুল আমিন বলেন, “মাদক নির্মূলে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।”



















এই post বিষয়ে আলোচনা করুন