
অনলাইন ডেস্ক :
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতের পরিবারের কাছ থেকে ডাক্তার পরিচয়ে টাকা নেয়ার সময় মেহেদী হাসান (৩৮) নামে এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৫ আগস্ট) বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ তাকে হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃত মেহেদী হাসান রংপুর নগরীর রেলওয়ে কলোনির মৃত আবু জাফর আলীর ছেলে।পুলিশ জানায়, কুড়িগ্রামের নাগেশ্বরী থানার গবরধন এলাকার মোসলেম উদ্দিন জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত হলে তার লাশ রংপুর মেডিকেলের মর্গে রাখা হয়। এসময় মেহেদী নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দ্রুত ময়নাতদন্তের কথা বলে নিহতের স্বজনদের কাছ থেকে ৮ হাজার টাকা নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে টাকা সহ গ্রেফতার করে।ভুক্তভোগীর ভাতিজা আপেল মাহমুদ জানান, “দ্রুত ময়নাতদন্তের কথা বলে তিনি আমাদের কাছ থেকে ৮ হাজার টাকা নিয়েছিলেন। পুলিশ আসার পর তিনি ৭ হাজার টাকা ফেরত দেন।”রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, “মেহেদী হাসান দীর্ঘদিন ধরে হাসপাতালে রোগীর স্বজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করছিলেন। আজও একই কৌশলে টাকা নেয়ার সময় ধরা পড়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



















এই post বিষয়ে আলোচনা করুন