
কাইয়ুম বাদশাহ,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে ৮টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।বিজিবি জানায়, গত ৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়। মাটিরাবন বিওপির সীমান্ত পিলার ১১৮৯/৭-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে বাংলাদেশ সীমান্তে গরুগুলো পাওয়া যায়। আটককৃত গরুর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।এ প্রসঙ্গে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”আটককৃত গরুগুলো শিগগিরই সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।



















এই post বিষয়ে আলোচনা করুন