
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল রায়।সভায় বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ মিয়া, উপজেলা জামায়াতের নেতা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোসাব্বির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি আঃ কুদ্দুস ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মধ্যনগর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আঃ ছাত্তার, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক টিটু রঞ্জন তালুকদার, মধ্যনগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু সরকার, সদস্য সচিব নিবাস সরকার এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চয়ন দেবনাথ প্রমুখ।সভায় সিদ্ধান্ত হয়, সরকারের দিকনির্দেশনা অনুযায়ী কঠোর নিরাপত্তা নিশ্চিত করে, সকলের সহযোগিতা ও ঐক্যমতের ভিত্তিতে শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে।




















এই post বিষয়ে আলোচনা করুন