
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
সামনে শারদীয় দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং দিয়েছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভীন আক্তার।বুধবার দুপুর ১২ টায় উপজেলা শিশু পার্ক চত্বরে দায়িত্ব প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে আছে। কোন অপশক্তিকে আমাদের সাম্প্রদায়িক এ সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না। তাই এবারের শারদীয় দুর্গোৎসবে উপজেলার ৬৮ পূজা মন্ডপের আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মন্ডপে আগত জনসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পালনে আপনাদের সর্বদা সচেষ্ট হতে হবে। কারও কোন সমস্যা হলে আমাকে ফোন করে জানাতে হবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান ও নবাবগঞ্জ উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ মুনতাসীর মাহফুজ ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি আঃ মতিন ও সংশ্লিষ্ট ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী বৃন্দ। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভীন আক্তার সাংবাদিকদের জানান- এবার পূজায় আমাদের আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে যাচাই-বাছাই করে প্রশিক্ষণ প্রাপ্ত ৪২৮ জনকে তাদের দায়িত্ব বুঝে দিয়েছি।






















এই post বিষয়ে আলোচনা করুন