
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর ১২:৫৫ ঘটিকায় ৩২০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ ইউছুব আলী নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন, এসআই (নিঃ) নাজমুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমান, এএসআই (নিঃ) মোঃ নুরুল আমিন এবং এএসআই (নিঃ) শাহ আশরাফুল ইসলাম সহ পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃতরা হলেন মোছাঃ রুজিনা আক্তার (২৯) এবং মোঃ চান মিয়া (৪০)। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩২০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ৬,৪০০/- টাকা।মধ্যনগর থানার মামলা নং-০৫, তারিখ-২৩/০৯/২০২৫ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১), ১৯(ক) ও ৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই মোঃ আলমগীর হোসেন এর নিকট প্রদান করা হয়েছে।মনিবুর রহমান বলেন, “আমরা এলাকার মাদক নির্মূল কার্যক্রমে সব সময় সতর্ক। আজকের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জনগণ যেন নিরাপদ থাকে, তার জন্য আমরা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করছি।





















এই post বিষয়ে আলোচনা করুন