
সৈয়দ সময়, নেত্রকোনা :
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে নেত্রকোনায় আয়োজন করা হলো এক প্রাণবন্ত সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের আঞ্জুমান বিদ্যালয়ের পুকুরে জেলা ক্রীড়া অফিস এ আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, ক্রীড়া ব্যক্তিত্ব ও শিক্ষক শাহানুল কবির মুন্না, ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দসহ স্থানীয় নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন উৎসবে।স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী সাঁতারুদের হাতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনের পুরস্কার তুলে দেন অতিথিরা।পুরো আয়োজনটি তরুণ প্রজন্মের মাঝে উচ্ছ্বাস, উৎসাহ এবং দেশ গড়ার অঙ্গীকারকে নতুনভাবে জাগিয়ে তোলে।






















এই post বিষয়ে আলোচনা করুন