
অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শওগুনখোলা মিনি স্টেডিয়াম মাঠে গতকাল শুক্রবার বিকেলে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ২ গোলে স্থানীয় রাঘবিন্দপুর ফুটবল একাডেমি কে পরাজিত করে কাতার প্রবাসী ফুটবল একাদশ রায়ভাগ বিজয়ী হয়।৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মাজেদুর রহমান সাগর এর সভাপতিত্বে ও থানা ছাত্রদলের সদস্য মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলার উদ্ধোধন করেন পেস এগ্রোভেটর ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান আনিস ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মতলুবুর রহমান সুজন ও থানা যুবদলের সহ- সভাপতি মোঃ ভুট্টু মিয়া ও ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান নাঈম ও উপজেলা সেচ্ছাসেবকদলের মোঃ শরীফ মিয়া ও থানা যুবদলের জুয়েল রানা ও ছাত্রদলের বাপ্পি হোসেন ও সামিউল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান প্রমুখ। খেলা শেষে পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি বড় ছাগল (খাসি) এবং পরাজিত দলকে একটি ছোট ছাগল (খাসি) দেওয়া হয়






















এই post বিষয়ে আলোচনা করুন