
সৈয়দ সময় , নেত্রকোনা :
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে নেত্রকোণার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজা উদ্যাপন কমিটিগুলোর হাতে আর্থিক অনুদান তুলে দেন।মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি সদর উপজেলার সাতপাইস্থ শ্রী শ্রী কালিবাড়ী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সৌজন্য সাক্ষাৎ শেষে কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি বাবু বাবন ঘোষ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক লিটন পণ্ডিতের হাতে অনুদান হস্তান্তর করেন তিনি।এরপর তিনি একতা সংঘ, সাতপাই সার্বজনীন পূজা, রামকৃষ্ণ মিশন আশ্রম, ধ্রুবতারা সংঘসহ একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং অনুদান প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, বিএনপির নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাবু রিপন দত্তসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।বারহাট্টা উপজেলাতেও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপে যান এবং অনুদান প্রদান করেন।উল্লেখ্য, এ বছর নেত্রকোণার ১০টি উপজেলা ও ৫টি পৌরসভায় মোট ৫১৪টি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।






















এই post বিষয়ে আলোচনা করুন