
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় গতকাল আত্রাই নদীতে প্রতিমা প্রতিমা বিসর্জ্জনের সময় নৌকা থেকে নদীর পানিতে পড়ে রনি চন্দ্র পাল (১৪) নামে এক স্কুল ছাত্র কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার সন্ধার পূর্বে উপজেলা সদরের সাবেক ব্রীজের দক্ষিণ পার্শে থেকে মৃতদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে বৃহস্পতিবার বিকেলে আত্রাই নদীর প্রেমতলী ঘাট এলাকায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। নিহত রনি পার্শ্ববর্তী মান্দা উপজেলার বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে ও বানডুবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, নিহত রনি দূর্গা পূজা দেখতে তার ফুফুর বাড়ি মহাদেবপুরের কুঞ্জবন আসে। সেখানে তার ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সাথে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমার নৌকায় উঠে নৌবাইচ উপভোগ করতে যায়। সে সময় রনি প্রান্তজিৎকে নিয়ে নদীতে পড়ে হাবুডুবু খেতে থাকে। সাঁতার না জানা রনিকে প্রান্তজিৎক তার সমস্ত শক্তি দিয়ে পানির উপর ভাঁসিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু রনি ভাঁসতেও পারছিলনা। প্রায় আধাঘন্টা চেষ্টার পর অবশেষে রনি পানির নিচে তলিয়ে যাওয়া শুরু করে। এক পর্যায়ে রনিকে ছেড়ে দিয়ে প্রান্ত তীরে আসার চেষ্টা করছে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে মহাদেবপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ব্যার্থ হয়। শুক্রবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালান। অবশেষে মহাদেবপুর পুরাতন ব্রীজের দক্ষিণ পার্শে ও কেন্দ্রীয় শ্মশানঘাটির উত্তর পার্শ্বে থেকে তার মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা।





















এই post বিষয়ে আলোচনা করুন