
কাইয়ুম বাদশা মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাংগালভিটা সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযানে পাঁচটি ভারতীয় মাঝারি আকারের গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীন বাঙ্গালভিটা বিওপি এলাকার কাইতাকোনা নামক স্থানে অভিযানটি পরিচালনা করা হয়। মেইন পিলার ১১৯০/১১ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ টহলকালে সিভিল সোর্সের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে গরুগুলো জব্দ করা হয়।জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজি





















এই post বিষয়ে আলোচনা করুন