
নেত্রকোনা মদন প্রতিনিধি(শেখ আসাদুজ্জামান মাসুদ)
নেত্রকোনার মদনে নগদ ৬ লক্ষ ৫১ হাজার ১০০ একশত টাকা ও ১০০ পিস ইয়াবা সহ ফারুক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।আটককৃত ফারুক উপজেলার কাইটাইল ইউনিয়নের দূর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর ছেলে।সে মাদক কারবারি হিসাবে বহুবার গ্রেপ্তার করেছে পুলিশ । তার নামে একাধিক মাদক আইনে মামলা রয়েছে মদন থানায়।১৮ জানুয়ারি রবিবার আনুমানিক রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিরস্ত্র এস আই ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তখন তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা নগদ ৬ লক্ষ ৫১ হাজার ১০০ একশত টাকা সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন,ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। আমাদের কাছে তথ্য ছিল সে মাদকের একটি বড় চালান নিয়ে লেনদেন করছে।গোপন সংবাদের ভিত্তিতে ফারুক নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ শত পিস ইয়াবা এবং নগদ অর্থসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের উৎস এবং এই চক্রের সাথে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।আজ তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, ফারুকের মাদক ব্যবসার কারণে এলাকার যুবক সমাজ ধ্বংসের মুখে ছিল। এই গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।





















এই post বিষয়ে আলোচনা করুন