
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় ডিবি’র অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ একজন আটক। এসময় গাঁজা বহণকারী একটি পিকআপ ও জব্দ করা হয়। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটা পিকআপ যোগে কুড়িগ্রাম থেকে গাঁজার বড় একটি চালান আসবে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ’র একটা টীম ঢাকা রোডে অবস্থান নেয়। ডিবি’র অপর একটা টীম নওগাঁ সদর থানাধীন কিত্তিপুর বাজারে অবস্থান নেয় এবং আরেকটি টীম রাণীনগর এলাকায় অবস্থান নেয়। যাতে গাঁজাবাহী পিকআপ টি পালিয়ে যেতে না পারে। মঙ্গলবার ২০ জানুয়ারী দিনগত সন্ধা সারে ৫ টারদিকে নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর বাজারে সন্দেহকৃত পিকআপ টিকে থামিয়ে উপস্থিত লোকজনের সামনে পিকআপে তল্লাসী চালিয়ে মোট ৮ পোটলা গাঁজা যার ওজন ৪২ কেজি ৪০০ গ্রাম উদ্ধারসহ পিকআপ চালক আঃ সালাম ওরফে শামিম কে আটক করেন ও পিকআপটি জব্দ করেন। আটককৃত সালাম ওরফে শামিম হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার এগারো মাথা জয় মংগল গ্রামের সাহেব আলীর ছেলে। এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য চোরা কারবারীর সাথে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে একই সাথে মাদক বিরোধী অভিযান জোরদার করা নির্দেশনা দেওয়া হয়েছে। গাঁজাসহ একজনকে আটকের বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।





















এই post বিষয়ে আলোচনা করুন