• About us
  • Privacy Policy
  • Contact
  • Team
Sunday, 19 April, 2026
  • Login
  • Register
দেশবাংলা প্রতিদিন
Advertisement
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • News
  • Tech
  • Entertainment
  • Lifestyle
  • Review
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
দেশবাংলা প্রতিদিন
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • News
  • Tech
  • Entertainment
  • Lifestyle
  • Review
Sunday, 19 April, 2026
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
দেশবাংলা প্রতিদিন
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
  • হোম
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
  • আমাদের পরিবার
প্রথম পাতা কার্যক্রম

গাইবান্ধা-০৫ আসনের নির্বাচনী মূল ইস্যু নদী ভাঙ্গন রোধ ও চর উন্নয়ন 

Deshbangla Pratidin প্রকাশক Deshbangla Pratidin
3 months আগে প্রকাশিত |
ক্যাটাগরি কার্যক্রম
পড়তে সময় লাগবে: 1 মিনিট
A A
0
গাইবান্ধা-০৫ আসনের নির্বাচনী মূল ইস্যু নদী ভাঙ্গন রোধ ও চর উন্নয়ন 

০৫ আসনের নির্বাচনী মূল ইস্যু নদী ভাঙ্গন রোধ ও চর উন্নয়ন 

0
শেয়ার হয়েছে
8
দেখেছেন
Share on FacebookShare on Twitter

বিশেষখবর

রাণীনগরে রক্তদহ বিলের পাখি পল্লীতে নজরদারির জন্য ক্যামেরা স্থাপন

‎পাল্টে গেছে বাহুবলের দৃশ্যপট

বদলগাছীতে কাগজে কলমে রাস্তা, বাস্তবে নেই কোনো রাস্তা! 

‎মেহেদী হাসান বাবু (ব্যুরো প্রধান) গাইবান্ধা  :
‎ব্রহ্মপুত্র ও যমুনা নদীবিধৌত সংসদীয় আসন ৩৩,গাইবান্ধা-০৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের সাধারণ মানুষের কাছে এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন রোধ ও চরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন। প্রতি বছর নদীভাঙনে বসতভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজার হারিয়ে নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। ফলে এবার ভোটাররা এমন প্রার্থীই বেছে নিতে চান, যিনি এসব সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধান দিতে পারবেন।‎সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৯৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর দুই পাড়ের লাখো মানুষ বছরের পর বছর ধরে ভাঙা-গড়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রতি বছর বর্ষা মৌসুমে ও পানি কমার সময় নদীগর্ভে বিলীন হচ্ছে হাজার হাজার বিঘা ফসলি জমি ও ঘরবাড়ি। সামর্থ্যবানরা বসতভিটা সরিয়ে নিতে পারলেও নিঃস্ব মানুষ অন্যের জমিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।‎অন্যদিকে, ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ বালুচরে বর্তমানে এক ধরনের কৃষি বিপ্লব ঘটেছে। অর্ধশতাধিক চরে বছরে প্রায় ২ হাজার কোটি টাকা বাজারমূল্যের ২ লাখ টনের বেশি বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু এই বিপুল অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও চরাঞ্চলে নেই উন্নত যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল কিংবা মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান। নিরাপত্তা ব্যবস্থাও নাজুক; অধিকাংশ চরে নেই কোনো পুলিশ ফাঁড়ি।‎ব্রহ্মপুত্র নদের কিছু কিছু জায়গায় লোক দেখানো  বাঁধের প্রতিরক্ষা কাজ শুরু হলেও ঝুঁকিপূর্ণ হওয়ায় বাকি অংশগুলোতে প্রতি বছরই দেখা দিচ্ছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের অভিযোগ, টেকসই বাঁধ ও নদীশাসন পরিকল্পনার অভাবেই এই দুর্ভোগ বছরের পর বছর চলছেই।
‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও প্রত্যাশার শেষ নেই। ফুলছড়ি ইউনিয়নের মনোয়ার হোসেন ও মকসেদ আলী জানান, বাপ-দাদার ভিটেমাটি হারিয়ে তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।‎এরেন্ডাবাড়ি ইউনিয়নের আগলার চরের বাসিন্দা সাইদুর রহমান ও ফজলুপুর ইউনিয়নের লালু মিয়া চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি ও জরুরি স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল স্থাপনের দাবি জানান। স্থানীয় বাসিন্দা আবু হাসেম বলেন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার যিনি দেবেন, ভোটাররা তাকেই প্রাধান্য দেবেন।‎এমন বাস্তবতায় নির্বাচনী মাঠে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার বলেন, নদীর তীর সংরক্ষণের মাধ্যমে নদীকে মানুষের অভিশাপ নয়, আশীর্বাদে পরিণত করা হবে। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুলিশ ফাঁড়ি নির্মাণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।‎জামায়াত মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ আলী জানান, তিনি নির্বাচিত হলে নদীভাঙন রোধের পাশাপাশি চরাঞ্চলে পশুপালন কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। এছাড়া বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত টানেল বা সেতু নির্মাণ এবং ট্যানারি ও জুট মিল স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূর করার পরিকল্পনার কথাও জানান তিনি।‎এদিকে, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ নদীভাঙনকে সাঘাটা–ফুলছড়ি এলাকার অস্তিত্বের সংকট উল্লেখ করে বলেন, এটি আর রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয় নয়, বরং বাঁচা-মরার প্রশ্ন। তিনি নির্বাচিত হলে ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টেকসই বাঁধ নির্মাণ এবং ভাঙনকবলিত পরিবারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন।‎নিশাদ আরও বলেন, চরাঞ্চলের কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কৃষিপণ্য সংরক্ষণাগার, হিমাগার ও সরাসরি বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রতিটি বড় চরে পুলিশ ফাঁড়ি, কমিউনিটি ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত প্রশাসন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং চরাঞ্চলকে আলাদা উন্নয়ন অঞ্চলে রূপান্তরের পরিকল্পনার কথা জানান এই স্বতন্ত্র প্রার্থী।‎সব মিলিয়ে নদীভাঙন রোধ, চরাঞ্চলের টেকসই উন্নয়ন ও নিরাপদ জীবনযাত্রাই গাইবান্ধা-০৫ আসনের ভোটারদের কাছে এবারের নির্বাচনে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের বিশ্বাসযোগ্যতা কাকে ভোটের মাঠে এগিয়ে রাখে।
পূর্বের সংবাদ

আগামীতে ১০ দলীয়  জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ : ডা. তাহের

পরের সংবাদ

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে শহীদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার

Deshbangla Pratidin

Deshbangla Pratidin

Test biogaphy

এই বিষয়ের আরও সংবাদ পড়ুন

রাণীনগরে রক্তদহ বিলের পাখি পল্লীতে নজরদারির জন্য ক্যামেরা স্থাপন
কার্যক্রম

রাণীনগরে রক্তদহ বিলের পাখি পল্লীতে নজরদারির জন্য ক্যামেরা স্থাপন

January 26, 2026
0
‎পাল্টে গেছে বাহুবলের দৃশ্যপট
কার্যক্রম

‎পাল্টে গেছে বাহুবলের দৃশ্যপট

January 15, 2026
3
বদলগাছীতে কাগজে কলমে রাস্তা, বাস্তবে নেই কোনো রাস্তা! 
কার্যক্রম

বদলগাছীতে কাগজে কলমে রাস্তা, বাস্তবে নেই কোনো রাস্তা! 

September 9, 2025
0
ধর্মপাশা হইতে  মধ্যনগর যাওয়ার ১০ কিলোমিটার  সড়কের  বেহাল দশায় জনগনের চরম  ভোগান্তি 
কার্যক্রম

ধর্মপাশা হইতে  মধ্যনগর যাওয়ার ১০ কিলোমিটার  সড়কের  বেহাল দশায় জনগনের চরম  ভোগান্তি 

September 5, 2025
2
কেন্দুয়ায় নামমাত্র কাজ করেই প্রকল্পের বিল উত্তোলন করলেন ইউপি সদস্য হলুদ মিয়া
কার্যক্রম

কেন্দুয়ায় নামমাত্র কাজ করেই প্রকল্পের বিল উত্তোলন করলেন ইউপি সদস্য হলুদ মিয়া

August 31, 2025
1
জনগনের কষ্ট যেন কমছেই না রায়পুর পৌর শহরে।
কার্যক্রম

জনগনের কষ্ট যেন কমছেই না রায়পুর পৌর শহরে।

August 27, 2025
0
পরের সংবাদ
বৈষম্যহীন রাষ্ট্র গঠনে শহীদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে শহীদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার

মধ্যনগরে আমজোড়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধার।

মধ্যনগরে আমজোড়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধার।

এই post বিষয়ে আলোচনা করুন

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • জনপ্রিয়
  • মন্তব্যসমূহ
  • সর্বশেষ
ধর্মপাশায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধর্মপাশায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

September 23, 2025
গাইবান্ধা এন এইচ মডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের

গাইবান্ধা এন এইচ মডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের

October 21, 2025

দেশের বাজারে নতুন গেমিং ল্যাপটপ

September 22, 2025
নেত্রকোণায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোণা জেলা দল বিজয়ী

নেত্রকোণায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোণা জেলা দল বিজয়ী

September 17, 2025
নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

0
১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে

১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে

0
রংপুরে হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন 

রংপুরে হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন 

0
বাহুবলে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান

বাহুবলে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান

0
নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

February 4, 2026
‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

February 4, 2026

Recent News

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
16

12
‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

February 4, 2026
5
ঠিকানা:
বাড়ি ২২, দ্বিতীয় তলা, ব্লক এ,
দক্ষিণ বনশ্রী মেইন রোড,
খিলগাঁও, ঢাকা ১২১৯
ফোন:
+৮৮০১৯২৮৮৯৮৫৫৮
ইমেইল:
admin@deshbanglapratidin.com
editordeshbanglapratidin@gmail.com
newsalldbp@gmail.com
Image
এ.এম.সারোয়ার জাহান
প্রকাশক ও সম্পাদক

Follow Us

📰 News Archives

Recent News

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 Desh Bangla Protidin — Theme designed & developed by SA Shuvo Sheikh . All rights reserved.

কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
  • প্রথম পাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিভাগীয় সংবাদ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • রংপুর
    • ময়মনসিংহ
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
  • শিক্ষা
  • অর্থ ও বাণিজ্য
  • অন্যান্য
    • বিনোদন
  • Login
  • Sign Up

© 2025 Desh Bangla Protidin — Theme designed & developed by SA Shuvo Sheikh . All rights reserved.

Welcome Back!

Sign In with Facebook
Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Facebook
Sign Up with Google
OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
দেশ বাংলা প্রতিদিন ওয়েবসাইটটি আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করার জন্য কুকি (cookies) ব্যবহার করে। এই নীতিমালায় আমরা ব্যাখ্যা করছি কীভাবে আমরা কুকি ব্যবহার করি, আপনি কীভাবে কুকি নিয়ন্ত্রণ করতে পারেন, এবং আপনার গোপনীয়তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি। Privacy and Cookie Policy.