
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের বর্তমান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সি আই পি বাদল রহমানের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ৯ জুলাই সকালে শোলাকিয়া বেপারী বাড়ি মসজিদ সংলগ্ন একটি পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে সি আই পি বাদল রহমানের মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ শহরের অতি পরিচিত ব্যক্তির মরদেহ পুকুরে ভেসে থাকার বিষয়টিকে এলাকাবাসীরা সন্দেহজনক মৃত্যু বলে ধারণা করছে।
এই ঘটনার সংবাদ পাবার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ রাসেল শেখ পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় পুলিশ সুপারের সঙ্গে অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ দাউদ সংবাদ মাধ্যমকে বলেন নিহত বাদল রহমানের পকেটে তার ব্যবহৃত চশমা মানিব্যাগ ও টাকা পাওয়া গেছে, তার পায়ে ওয়াকিং জুতাও ছিল। সকল বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা কাজ করছি লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উক্ত ঘটনা সম্পর্কে কিশোরগঞ্জের পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে বলেন দ্রুত সময়ের মধ্যে আমরা এই মৃত্যু রহস্য উদঘাটন করব। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন করতে তৎপর রয়েছি আমরা।
















এই post বিষয়ে আলোচনা করুন