
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ট্রলার সহ মহিবুর রহমান (৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা
পুলিশ। অভিযান পরিচালনার সময় উপস্থিতি ছিলেন। এসআই মোঃ মশিউর রহমান, এএসআই মোঃ আব্দুল আজিম, এএসআই ফরিদ উদ্দিন।
মঙ্গলবার বিকাল ৫ টার সময় মধ্যনগর থানাধীন ০২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউপির অন্তর্গত মির্জাপুর গ্রামের জজ মিয়ার দোকানের পাশে নদীর পার হতে মুহিবুর রহমান
(৩৫) পিতা- আবুল কালাম আজাদ গ্রাম হামিদপুর, এর কাছে থেকে ০৮ ( আট) কেজি গাঁজা ও কাজে ব্যবহৃত ০১ টি পুরাতন ইন্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল ইসলাম বলেন, বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে
মাদক মামলা রুজু করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে










এই post বিষয়ে আলোচনা করুন