
প্রাইভেট কারের ওপর কনটেইনার,অল্পের জন্য রক্ষা পেলো চারজন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে চলন্ত লরি উল্টে একটি প্রাইভেটকারের উপরে গিয়ে চাপা পড়ে। সে সময়
প্রাইভেটকারে থাকা শিশুসহ চার জন যাত্রী সৃষ্টিকর্তার রহমতে প্রাণে বেঁচে যান
আজ শনিবার সকালে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।
বেঁচে যাওয়া চার জন হলেন-ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার মুছা আহম্মেদ, আবু বক্কর, তার দুই সন্তান আদিবা
হোসেন ও আদিলা হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে। এ সময় ভেতর থেকে ‘বাঁচাও
বাঁচাও’ বলে চিৎকার শোনা যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে চালকসহ চারজনকে উদ্ধার করে।
তারা সামান্য আহত হয়েছেন। চালককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা চার যাত্রী প্রাণে
বেঁচে গেছেন। এ.এম সারোয়ার জাহান / দেশবাংলা প্রতিদিন





















এই post বিষয়ে আলোচনা করুন