
১৭ আগস্ট ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী ৮ আগস্ট ২০২৩
থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছিল শিক্ষাবোর্ড। কিন্তু আজ শনিবার (৫
আগস্ট) প্রবেশপত্র বিতরণের নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
নতুন সময় অনুযায়ী, আগামী ৯ ও ১০ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে
বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর আগে ৮ ও ৯ আগস্ট প্রবেশপত্র বিতরণের কথা ছিল।
নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৯ আগস্ট টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও
কিশোরগঞ্জ জেলার কেন্দ্রগুলো পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ১০ আগস্ট ঢাকা মহানগর, ঢাকা জেলা,
গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে।
নির্ধারিত দিনে অফিস সময়ে বোর্ড থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রাধিকারপ্রাপ্ত
শিক্ষকদের। তবে শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে প্রবেশপত্র দেওয়া হবে না। আর প্রবেশপত্রে ভুল থাকলে ১০ থেকে ১৪
আগস্টের মধ্যে বোর্ডে আবেদন করে তা সংশোধন করা যাবে/ এ.এম সারোয়ার জাহান/ দেশবাংলা প্রতিদিন /




















এই post বিষয়ে আলোচনা করুন