
ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি/
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার রসুলপুর গ্রামে শুক্রবার মধ্য রাতে অভিযান চালিয়ে ৬ জন ওয়ারেন্টভোক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার
করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় ০২/০৯/২০২৩ খ্রিঃ তারিখে এসআই মোঃ
মশিউর রহমান, এসআই সুবাস চন্দ্র বর্মন, এ্এসআই ফরিদ উদ্দিন মুন্সি সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করিয়া
জিআর-১৬/১৫ (মধ্য) এর ওয়ারেন্টভূক্ত আসামী রিপন মিয়া, পিতা-মৃত ইসমাইল মিয়া, রুপ্তন মিয়া,পিতা-মৃত ইসমাইল মিয়া, আলী রাজা,পিতা-মৃত
খোদা নেওয়াজ, মোঃ বদরুল মিয়া, পিতা-মৃত খোদা নেওয়াজ, মোঃ আলী উসমান, পিতা-মৃত খোদা নেওয়াজ, সোহেল মিয়া, পিতা-মোঃ আলী উসমান,
সকলের গ্রামের বাড়ি -রসুলপুর৷।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, মারামারি মামলায় ওয়ারেন্ট ভোক্ত আসামি গন অনেক দিন পলাতক ছিল, বিশেষ
অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে










এই post বিষয়ে আলোচনা করুন