• About us
  • Privacy Policy
  • Contact
  • Team
Thursday, 23 April, 2026
  • Login
  • Register
দেশবাংলা প্রতিদিন
Advertisement
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • News
  • Tech
  • Entertainment
  • Lifestyle
  • Review
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
দেশবাংলা প্রতিদিন
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • News
  • Tech
  • Entertainment
  • Lifestyle
  • Review
Thursday, 23 April, 2026
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
দেশবাংলা প্রতিদিন
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
  • হোম
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
  • আমাদের পরিবার
প্রথম পাতা News সারাদেশ

নেত্রকোনার ৩ থানায় বিএনপির ১ হাজার ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৩

Deshbangla Pratidin প্রকাশক Deshbangla Pratidin
3 years আগে প্রকাশিত |
ক্যাটাগরি সারাদেশ
পড়তে সময় লাগবে: 1 মিনিট
A A
0
নেত্রকোনার ৩ থানায় বিএনপির ১ হাজার ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৩
0
শেয়ার হয়েছে
0
দেখেছেন
Share on FacebookShare on Twitter

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি /

নেত্রকোনার তিন থানায় (পূর্বধলা, কলমাকান্দা, মদন) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলা, সংঘর্ষ, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১ হাজার ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার এজাহারে ১০৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাতনামা আসামি।

বিশেষখবর

রংপুরে গণ ভোটে হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে মাঠে নামছে এনসিপি ‎

জমিতে সেচের ড্রেন দেওয়া নিয়ে মদনে দু’পক্ষের সংঘর্ষ

মহাদেবপুর জামায়াতে ইসলামী কর্মী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

গতকাল শুক্রবার রাতে পূর্বধলা, কলমাকান্দা ও মদন থানায় এসব মামলা করা হয়। এর মধ্যে পূর্বধলা উপজেলায় আটক ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ (০২ সেপ্টেম্বর) শনিবার সকালে নেত্রকোনা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেপ্তারকৃত ১৩ জনের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে।

গ্রেফতারকৃতরা হলেন- পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আল হেলালী, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম তালুকদার, যুবদল কর্মী মো. আল আমিন খান, রাহাতুল ইসলাম, মো. লাল চান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আবদুল কাদির, বিএনপি কর্মী মুঞ্জু মিয়া, সোহরাব হোসেন, মো. সোহাগ মিয়া ও বকুল দত্ত।

পুলিশ ও বিএনপি’র নেতাকর্মীদের দেয়া তথ্যসূত্রে জানা গেছে, গতকাল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির শুরুতে সকাল নয়টায় উপজেলা সদরের রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠান শেষ হয় বেলা একটার দিকে। অনুষ্ঠান থেকে ফেরার পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে রাতে আটককৃত নেতাকর্মীসহ মোট ৫৪৫ জনের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীরা বিস্ফোরক জাতীয় দ্রব্য, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ নেতাকর্মীদের বাধা দিতে গেলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। এ হামলায় থানার এক উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের চার সদস্য আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এসআই শহিদুল ইসলাম মোল্লা বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন।
অপরদিকে কলমাকান্দা উপজেলায় বিএনপি, আওয়ামীলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। কলমাকান্দা থানার এসআই জয়নাল আবেদিন ২৮৫ জনকে আসামি করে মামলাটি করেন। তাঁদের মধ্যে মধ্যে এজাহারনামীয় আসামি ৩৫ জন।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, বিএনপি’র নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার ৪ পুলিশ সদস্য আহত হন। এছাড়া সংঘর্ষে বিএনপি ও আওয়ামীলীগ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতটি ফাঁকা গুলি ছোড়া হয়। সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় গতকাল রাতে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এছাড়াও মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান জানা, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মদন উপজেলার বাড়িভাদেরা এলাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবরের বাড়ির সামনে পুকুরপাড় থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতে এসআই মো. শাহজাহান সিরাজ বাদী হয়ে ১৭৯ জনকে আসামি করে মামলা করেন। তাঁদের মধ্যে মামলার এজাহারে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জেলা বিএনপি’র সদস্যসচিব ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, বিএনপিকে অস্তিত্বসংকটে ফেলতে ও সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামকে বাধাগ্রস্ত করতেই সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে এভাবে মিথ্যা ঘটনা সাজিয়ে একের পর এক গায়েবি মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি করছে। তবে এসব করে বিএনপিকে দমানো যাবে না

পূর্বের সংবাদ

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় ওয়ারেন্টভোক্ত পলাতক আসামি গ্রেপ্তার

পরের সংবাদ

নওগাঁয় র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

Deshbangla Pratidin

Deshbangla Pratidin

Test biogaphy

এই বিষয়ের আরও সংবাদ পড়ুন

রংপুরে গণ ভোটে হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে মাঠে নামছে এনসিপি ‎
রাজনীতি

রংপুরে গণ ভোটে হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে মাঠে নামছে এনসিপি ‎

January 27, 2026
0
জমিতে সেচের ড্রেন দেওয়া নিয়ে মদনে দু’পক্ষের সংঘর্ষ
সারাদেশ

জমিতে সেচের ড্রেন দেওয়া নিয়ে মদনে দু’পক্ষের সংঘর্ষ

January 18, 2026
0
মহাদেবপুর জামায়াতে ইসলামী কর্মী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
সারাদেশ

মহাদেবপুর জামায়াতে ইসলামী কর্মী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

January 18, 2026
13
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার ‎
সারাদেশ

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার ‎

January 14, 2026
15
মাগুরার  শতবর্ষী ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা
সারাদেশ

মাগুরার শতবর্ষী ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা

January 14, 2026
13
যারা ফ্যামিলি কার্ড দেখাবে এদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে প্রত্যাখান করবে : জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইন
জাতীয়

যারা ফ্যামিলি কার্ড দেখাবে এদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে প্রত্যাখান করবে : জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইন

January 14, 2026
4
পরের সংবাদ
নওগাঁয় র‌্যাবের  অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

নওগাঁয় র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

হাত – পা বাঁধা এক নারীর লাশ উদ্ধার,  সন্দেহ করেন প্রতিবেশীকে

হাত - পা বাঁধা এক নারীর লাশ উদ্ধার,  সন্দেহ করেন প্রতিবেশীকে

এই post বিষয়ে আলোচনা করুন

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • জনপ্রিয়
  • মন্তব্যসমূহ
  • সর্বশেষ
ধর্মপাশায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধর্মপাশায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

September 23, 2025
গাইবান্ধা এন এইচ মডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের

গাইবান্ধা এন এইচ মডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের

October 21, 2025

দেশের বাজারে নতুন গেমিং ল্যাপটপ

September 22, 2025
নেত্রকোণায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোণা জেলা দল বিজয়ী

নেত্রকোণায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোণা জেলা দল বিজয়ী

September 17, 2025
নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

0
রংপুরে হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন 

রংপুরে হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন 

0
১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে

১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে

0
বাহুবলে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান

বাহুবলে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান

0
নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

February 4, 2026
‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

February 4, 2026

Recent News

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
16
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
1
মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

February 4, 2026
12
‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

February 4, 2026
5
ঠিকানা:
বাড়ি ২২, দ্বিতীয় তলা, ব্লক এ,
দক্ষিণ বনশ্রী মেইন রোড,
খিলগাঁও, ঢাকা ১২১৯
ফোন:
+৮৮০১৯২৮৮৯৮৫৫৮
ইমেইল:
admin@deshbanglapratidin.com
editordeshbanglapratidin@gmail.com
newsalldbp@gmail.com
Image
এ.এম.সারোয়ার জাহান
প্রকাশক ও সম্পাদক

Follow Us

📰 News Archives

Recent News

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 Desh Bangla Protidin — Theme designed & developed by SA Shuvo Sheikh . All rights reserved.

কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
  • প্রথম পাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিভাগীয় সংবাদ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • রংপুর
    • ময়মনসিংহ
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
  • শিক্ষা
  • অর্থ ও বাণিজ্য
  • অন্যান্য
    • বিনোদন
  • Login
  • Sign Up

© 2025 Desh Bangla Protidin — Theme designed & developed by SA Shuvo Sheikh . All rights reserved.

Welcome Back!

Sign In with Facebook
Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Facebook
Sign Up with Google
OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
দেশ বাংলা প্রতিদিন ওয়েবসাইটটি আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করার জন্য কুকি (cookies) ব্যবহার করে। এই নীতিমালায় আমরা ব্যাখ্যা করছি কীভাবে আমরা কুকি ব্যবহার করি, আপনি কীভাবে কুকি নিয়ন্ত্রণ করতে পারেন, এবং আপনার গোপনীয়তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি। Privacy and Cookie Policy.