• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
সর্বশেষ খবর
মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী  সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি  কেন্দুয়ায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে জখম:হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলার অভিযোগ নেত্রকোণায় শহীদ রমজানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল অনুষ্ঠিত মোহনগঞ্জে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের জামায়াতের গণ মিছিল জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত।
বিশেষ খবর
কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন ফিল্মি স্টাইলে শিক্ষককে তুলে নিয়ে মাথা ফাটাল ছাত্রদল” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের বিএনপিতে স্থান হবে না আনিসুজ্জামান বাবু নেত্রকোনায় জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন আ.লীগের নিবন্ধন থাকবে কিনা, যা বললেন সিইসি নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে : সিইসি সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করছে ইসি: সিইসি ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর পর সম্মেলন ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন আদায় করতে হবে: রুমিন ফারহানা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক / ৮৭ জন দেখেছেন
আপডেটঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নজর কাড়ছে আইটেল পাওয়ার ৭০

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করতে আইটেল-গ্লোবাল স্মার্টলাইফ ব্র্যান্ড নিয়ে এসেছে তাদের নতুন উদ্ভাবন আইটেল পাওয়ার ৭০। স্মার্টফোনটি ১০,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে এসেছে যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের প্রয়োজনীয়তা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

আইটেল পাওয়ার ৭০-তে রয়েছে ৬,০০০ এমএএইচ বিল্ট-ইন ব্যাটারি এবং ৪,০০০ এমএএইচ পাওয়ার কেস, যা একত্রে ১০,০০০ এমএএইচ পাওয়ার সাপোর্ট নিশ্চিত করে। ফলে ব্যবহারকারীরা ২৫ ঘণ্টা অনলাইন ব্রাউজিং, ১৬২ ঘণ্টা গান শোনা এবং ৪৮ ঘণ্টা লাইট গেমিং উপভোগ করতে পারবেন। ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি দ্রুত চার্জিং নিশ্চিত করে, যা ব্যস্ত জীবনযাত্রায় ব্যবহারকারীদের সবসময় সংযুক্ত রাখবে। এর স্লিম ও পোর্টেবল চার্জিং কেস সহজে বহনযোগ্য, তাই চার্জ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না।

আইটেল পাওয়ার ৭০ শুধু দীর্ঘস্থায়ী ব্যাটারিই নয়, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি। আইপি৫৪ রেটেড ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা ফোনটিকে টেকসই করে তোলে আর ড্রপ-প্রতিরোধী কেস অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। চার বছরের ব্যাটারি স্বাস্থ্য গ্যারান্টি নিশ্চিত করে দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা। হেলিও জি ৫০ আল্টিমেট প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসটি দ্রুত মাল্টিটাস্কিং এবং শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। মেমোরি ফিউশন প্রযুক্তি ব্যবহার করে র‌্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে আর ১২৮ জিবি স্টোরেজ পর্যাপ্ত জায়গা নিশ্চিত করে ফটো, ভিডিও ও অ্যাপ ব্যবহারের জন্য। এর ৬.৬৭ ইঞ্চি এইচডি+ সানসাইন ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৯৩% স্ক্রিন-টু-বডি অনুপাত সরাসরি সূর্যের আলোতেও চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।

আইটেল সর্বদা সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তি সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আইটেল পাওয়ার ৭০ কেস ছাড়া মাত্র ১০,৯৯০ টাকা এবং পাওয়ার কেসসহ ১১,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাটারি ক্ষমতা, শক্তিশালী পারফরম্যান্স এবং বহনযোগ্য চার্জিং কেসের চমৎকার সংমিশ্রণে এটি বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক অনন্য ও নির্ভরযোগ্য ডিভাইস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিষয়ের আরও খবর
May 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Categories