• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
সর্বশেষ খবর
মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী  সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি  কেন্দুয়ায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে জখম:হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলার অভিযোগ নেত্রকোণায় শহীদ রমজানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল অনুষ্ঠিত মোহনগঞ্জে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের জামায়াতের গণ মিছিল জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত।
বিশেষ খবর
কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন ফিল্মি স্টাইলে শিক্ষককে তুলে নিয়ে মাথা ফাটাল ছাত্রদল” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের বিএনপিতে স্থান হবে না আনিসুজ্জামান বাবু নেত্রকোনায় জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন আ.লীগের নিবন্ধন থাকবে কিনা, যা বললেন সিইসি নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে : সিইসি সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করছে ইসি: সিইসি ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর পর সম্মেলন ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন আদায় করতে হবে: রুমিন ফারহানা
সাজিদুর রহমান, বাহুবল, হবিগঞ্জ। / ১১ জন দেখেছেন
আপডেটঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কর্দমাক্ত-খানাখন্দে ভরা বাহুবল বাজার জনদুর্ভোগে উদাসীন ব্যবসায়ী কমিটি 

খানাখন্দে ভরা বাহুবল বাজার জনদুর্ভোগে উদাসীন ব্যবসায়ী কমিটি 

সাজিদুর রহমান, বাহুবল, হবিগঞ্জ।
হবিগঞ্জ জেলার উপজেলা সদরে অবস্থিত বাহুবল বাজার। প্রায় আড়াই লাখ উপজেলাবাসীর বাজার এটি। সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকাটা করতে আসেন হাজার হাজার ক্রেতা। উপজেলা সদরের বাজার হওয়ায় উপজেলা প্রশাসন সহ সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও বাজার সওদা করেন এ বাজারে। সেই হিসেবে যে সব সুযোগ সুবিধা থাকার কথা এ বাজারে তা নেই বললেই চলে। ময়লার ভাগার, জলজট ও জলাবদ্ধতায় বিরাট আকার ধারণ করেছে জনভোগান্তি। বিরাজমান সমস্যা সমাধান নেই কার্যকর কোন পদক্ষেপ। এতে ক্রমেই বাড়ছে জনবিড়ম্বনা।বিশেষ করে চারিদিকে ময়লা-আবর্জনার স্তুপ ও প্রধান সড়কে বৃষ্টির পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। উপজেলা সদরের প্রধান সড়কে বাজারের প্রবেশ পথে জলজট ও যানজট নিত্যকার পরিস্থিতি। সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা এলোপাতাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে প্রতি মূহুর্তেই লেগে থাকে যানজট।
জানা গেছে,  এ ব্যাপারে উপজেলা সমন্বয় সভায় বার কয়েক আলোচনা ও নির্ধারিত কমিটি হলেও সমস্যার লাঘব হয়নি। আর রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে নর্দমায় পরিণত হচ্ছে। বাজারের মোরগহাটার পরিবেশ আরও বিরক্তিকর। উপজেলার পূর্বাঞ্চলের অন্তত ১০ গ্রামের মানুষ মুরগহাটার এ রাস্তা দিয়েই চলাচল করেন। এ রাস্তায় বছর কয়েক ধরে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও মাটি মিশে কর্দমাক্ত হয়ে উঠে। চলাচলে মারাত্মক বিড়ম্বনায় পড়েন লোকজন। আশপাশের ব্যবসায়ীর রয়েছেন ভোগান্তির মুখে। কিন্তু মুখে কুলুপ এটে বসে আছেন বাজার কমিটি ভুক্তভোগীদের অভিযোগ, সমস্যা নিরসনে কোন গরজ নেই বাজার কমিটির তবে সম্প্রতি বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন সরজমিন পরিদর্শন করেন।  তিনি বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিষয়ের আরও খবর
May 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Categories